আব্দুল জলিল (মধুপুর) টাঙ্গাইল: টাঙ্গাইলের মধুপুর উপজেলার লাল মাটির কৃতি সন্তান চৌকস রাজনৈতিক ও সংগঠন তৈরির কারিগর  মোঃ জাকির হোসেন সরকার একটি নাম ও একটি আদর্শ ।  বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আদর্শে আদর্শিত সৎ নেতৃত্ব ও একজন সাদা মনের মানুষ । পিতা মোঃ ইব্রাহিম সরকার বৃহত্তর অরণখোলা ইউনিয়নের সাবেক প্রেসিডেন্ট ও  নির্বাচিত জনপ্রতিনিধি হয়ে এলাকার খেটে খাওয়া মানুষের হৃদয়কে জয় করে নিয়েছিলেন। অত্র ইউনিয়নের উপজাতি সম্প্রদায় এখনো সেই ইব্রাহিম সরকারের নাম বললে, বলেন- তিনি একজন ভালো মানুষ ছিলেন। 
মধুপুরে ঐতিহ্যবাহী সরকার পরিবারে ১৯৬৫ ইং ১২ ই অক্টোবর , মাতা ইয়ারন নেসার কোলজুড়ে আসেন ফুটফুটে এক সন্তান , বাবা-মা আদর করে নাম রাখেন মোহাম্মদ জাকির হোসেন সরকার,,
মোহাম্মদ জাকির হোসেন সরকার ছাত্র জীবন থেকেই ছাত্র রাজনৈতির সাথে জড়িয়ে পড়েন, তার তীক্ষ্ণ মেধা ও বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে সংগঠনকে বুকের মাঝে আগলে রাখেন।
রাজনৈতিক ক্যারিয়ার- (১৯৮০- ১৯৮৬) মধুপুর ও ধনবাড়ী ছাত্রদলের সিঃ সহ-সভাপতি, (১৯৮৬ - ১৯৯১) মধুপুর ও ধনবাড়ী যুবদলের সিঃ সহ-সভাপতি । (১৯৯১- ১৯৯৭) মধুপুর ও ধনবাড়ী বিএনপির সাংগঠনিক সম্পাদক । ( ১৯৯১ - ১৯৯৭ ) টাংগাইল জেলা বিএনপির সদস্য  ( ১৯৯৩ - ১৯৯৭ )মধুপুর ও ধনবাড়ী কৃষকদলের সভাপতি । ১৯৯৭ মধুপুর উপজেলা বিএনপির সিঃ যুগ্ন আহ্বায়ক, (১৯৯৭ - ২০০১) মধুপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক । (১৯৯৭ - ২০০৯).টাঙ্গাইল জেলা বিএনপির সদস্য, (২০০১- ২০০৩ )মধুপুর উপজেলা বিএনপির সদস্য সচিব। (২০০৩-২০০৯ ) মধুপুর উপজেলা বিএনপির পূন সাধারণ সম্পাদক । (২০০৯) মধুপুর উপজেলা বিএনপির আহ্বায়ক, (২০০৯ - ২০১৬ )মধুপুর উপজেলা বিএনপির সভাপতি । (২০০৯ - ২০১৭ )টাঙ্গাইল জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক । (২০১২- ২০২১ ) মধুপুর উপজেলা বিএনপির পূন সভাপতি ২০১৬ থেকে । (২০১৭ - ২০২১ )টাঙ্গাইল জেলা বিএনপির সহ-সভাপতি । (২০২১) টাঙ্গাইল জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য । (২০২২ ) আহ্বায়ক, মধুপুর উপজেলা বিএনপি।  ২০২২ ইং থেকে বর্তমান সভাপতি, মধুপুর উপজেলা বিএনপি।
মোহাম্মদ জাকির হোসেন সরকার তিনবারের স্বর্ণপদক প্রাপ্ত চেয়ারম্যান বৃহত্তর ৯ নং অরমখোলা ইউনিয়ন। বর্তমান পাঁচজন চেয়ারম্যান দ্বারা পরিচালিত যা (অরণখোলা বেরিবাইদ কুড়াগাছা সোলাকুড়ী ও ফুলবাগ চালা)
দৈনিক সময়কাল-পত্রিকার মধুপুর প্রতিনিধির সাথে একান্ত সাক্ষাৎকারে মোঃজাকির হোসেন সরকার বলেন- ঐতিহ্যগতভাবে আমাদের পূর্বপুরুষগণ মানুষের সেবায় নিয়োজিত ছিল। মানুষের ভালোবাসা এবং দয়া পেলে আমিও  আজীবন মানুষের সেবায় নিয়োজিত থাকতে চাই।